বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড প্রথমবারের মতো বড়পর্দার কোনো চলচ্চিত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্ট ২-এর কনফারেন্স রুমে।
আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ফয়সাল আহমেদ এবং সানি সানোয়ার পরিচালিত মিশন এক্সট্রিম। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। আগেরটির মতো এখানেও প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ। এবার তাঁর বিপরীতে মিশন এক্সট্রিম ছবির নায়িকা হিসেবে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা তাসকিন রহমান ও অভিনেত্রী সাদিয়া নাবিলা।
