‘ছুটির দিনে’ দাদুর সঙ্গে চার শিশু-কিশোরের আনন্দ আর রোমাঞ্চে কাটানো দুরন্ত দিনের গল্প। ছুটির দিন মানেই হারিয়ে যাওয়ার নেই মানা। সামির, সপ্তর্শী, শান ও আনভিতার ছুটির দিনটি কাটে জমজমাট আনন্দে। ছুটির দিনে ওরা খেলাধুলা করে, ছবি আঁকে, ছবি দেখে ও দাদুর সাথে নানা জায়গায় ঘুরে বেড়ায়। কত কিছু যে দেখার আছে, কত কিছু যে জানার বাকি? এই ধারাবাহিকটিতে দাদুর চরিত্রে অভিনয় করেছেন মুনীর হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন বদরুল আলম রিয়েল। অনুষ্ঠানটি দুরন্ত টিভিতে প্রচার হচ্ছে প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে।
