সূচকের উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর আগে গেল সপ্তাহের শেষ দুই কার্যদিবসে সূচক নিম্নমুখী ছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৩৫ টি কোমপানির ১৭ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ১৩১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৭৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ১৯ টাকা। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে সাড়ে ৯ পয়েন্ট বেড়ে ৫২৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ১৮৫৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৮১ টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার। লেনদেনের শীর্ষে ১০টি কোমপানি হলো এসকে ট্রিমস, ইউনাইটেড পাওয়ার, সায়হাম কটন, কাট্টালি টেক্সটাইল, অ্যাডভেন্ট ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, কেপিসিএল, ফরচুন সুজ, শেফার্ড ইন্ডা. ও প্যাসেফিক ডেনিমস।

 দর বৃদ্ধির শীর্ষে ছিল, অলিম্পিক এক্সেসরিজ, জাহিন স্পিনিং, ফার কেমিক্যাল, প্যাসেফিক ডেনিমস, বিবিএস কেবলস, সিম টেক্স, আরএন স্পিনিং, জাহিন টেক্স, মিরাকল ইন্ডা ও সোনালি আঁঁশ।

অন্যদিকে, গতকাল অপর পূঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৬৮টির এবং ৩৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার।