সাংবাদিক বোনের প্রশ্নে উত্তর দিলেন জাকের 

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:৪৮

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানে হারের ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলেন জাকের আলি অনিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন এই ব্যাটার। সেখানেও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন জাকের। এক নারী সাংবাদিক প্রশ্ন করেন, 'আপনি তো এই সিলেটের ছেলে। ঘরের মাঠে পারফর্ম করলেন, মানুষ আপনার পক্ষে ছিল। কতটা উপভোগ করেছেন?'

মূলত এই প্রশ্ন করা সাংবাদিক জাকেরের আপন বোন শাকিলা ববি। তিনি একটি জাতীয় দৈনিকে সিলেট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। ম্যাচ দেখতে ববি তার স্বামী ও সন্তান নিয়ে উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলন কাভার করেন তিনি। 

জাকের আলীর বোন শাকিলা ববি, তার স্বামী মামুন হোসেন এবং তাদের মেয়ে সায়রা মাহেক।

সাংবাদিক বোনের এমন প্রশ্নে পেশাদারিত্বের সঙ্গে উত্তর দিয়েছেন জাকের। সাবলীলভাবে তিনি বলেন, 'আমি সব সময় সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণীর অভিষেকও এখানে। আমি আগেও বলেছি এই মাঠের আবহ সম্পর্কে আমার ধারণা আছে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলো। গুড টু ব্যাট অন।'    

ইত্তেফাক/জেডএইচ