মোবাইল আউটফিটারস এখন বাংলাদেশে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:২৪

মোবাইলের ক্লিয়ার কোট, ফিউশন বামপার ও স্টাইল স্ক্রিন নিয়ে কাজ করে মোবাইল আউটফিটারস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশ নিয়ে প্রযুক্তিপণ্যের সেবাদানকারী প্রতিষ্ঠানটি গ্রাহকদেরকে তাদের সেবা সমপর্কে জানাচ্ছে।

মেলার প্রথম দিনে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রমের উদ্বোধন করেন ল্যাভিশো লাইফস্টাইলের সহ-প্রতিষ্ঠাতা এ.কে.এম ফজলুর রহমান। মোবাইল আউটফিটারসের (এমও) বাংলাদেশে মাস্টার লাইসেন্স নিয়ে এসেছে ল্যাভিশো লাইফস্টাইল।

তিনি বলেন, বাংলাদেশে মোবাইল আউটফিটারসের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। এখন থেকে দেশেই মোবাইল ব্যবহারকারীরা আমাদের সেবা পাবেন। ক্লিয়ার কোট, ফিউশন বামপার, স্টাইল স্ক্রিন—এই তিনটি বিষয়ের ওপর বিশ্বব্যাপী আমাদের দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও মোবাইল ব্যবহারকারীদের মোবাইলের আউটফিটারসের নানা ধরনের সমাধান নিয়ে কাজ করব আমরা। আশা করছি

বাংলাদেশেও খুব দ্রুত মোবাইল আউটফিটারসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়বে। কারণ আমাদের লক্ষ্য গ্রাহকদের অনুপ্রাণিত করা, আমাদের সেবা ও পণ্যের মানের মাধ্যমে। তিনি আরও বলেন, স্মার্টফোন মেলা চলাকালীন আমাদের মিনি প্যাভিলিয়নে এসে ক্রেতারা সেবা সমপর্কে জানতে পারবেন। এছাড়াও, চলবে সব ধরনের মোবাইল এক্সেসরিসের উপর বিশেষ ছাড় ও সুবিধা। মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা অন্য গ্যাজেট গিয়ারের ৩৬০ ডিগ্রি ফুল বডি প্রটেকশন, মেট অ্যান্ড অ্যান্টি গিয়ার প্রটেকশন, মোবাইলের বামপার, ফিউশন স্ক্রিন প্রক্টেটরের সলিউশন দেব আমরা। যেখানে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবা দেয়া হবে।