জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায়া নিহত ২

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:৪৯

জৈন্তাপুর উপজেলায় বেপোরয়া ডিআই পিকআপের সঙ্গে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও তিনজন আহত হয়েছে। মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে গেছে।

নিহতরা হলেন- মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের পুত্র শিহাব(২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির মেজ ছেলে ফয়সাল রেজা (১৯)। আহতরা হলেন- মোকামবাড়ী এলাকার পাবেল(১৯) ও মোকামপুঞ্জি এলাকার আর্মি খাশিয়া (১৭)। 

পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার (৫ মার্চ) রাত দশটার দিকে নলজুরী গামী ডিআই পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫২৯৯৯) বেপোরয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুইটি মটর সাইকেলকে সজরে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয়। এসময় হতাহতের ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফয়ছাল রেজা (১৯) মারা যান। বাকি দুইজনের আঘাত গুরুতর বলে জানায় চিকিৎসকরা। এ সময় কিছুক্ষন ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম পিপিএম জানান, মোটরসাইকেল আরোহী ৬ জনের মধ্যে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

বর্তমানে সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এমএএম