শুরুর ধাক্কা সামলে নিয়েছে শ্রীলঙ্কা 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৯:৪২

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শুরতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। তবে শুরুর ধাক্কা সামলে নিয়েছে শ্রীলঙ্কা। 

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান আভিস্কা ফার্নান্দো।

এরপর ক্রিজে আসা কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে ৪৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।   

ইত্তেফাক/জেডএইচ