কালাই উপজেলা বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত এবং ধান ও আলু চাষের জন্য খ্যাতি প্রাচীনকাল থেকেই। কিন্তু নতুন করে, নতুনভাবে জয়পুরহাট জেলার এই প্রথম ও বড়ো পরিসরে বাণিজ্যিকভাবে বিদেশি জাতের গ্রীষ্মকালীন চেরি-টমেটো চাষের সাফল্যের দ্বার খুলে দিয়েছে উপজেলার ঘোশালপুর-নওপাড়া গ্রামের উচ্চশিক্ষিত ও উদ্যমী আদর্শ কৃষক শাহরিয়ার রহমান সাগর। তিনি নিজস্ব উদ্যোগে ৩৩ শতক বন্যামুক্ত উঁচু জমিতে উন্নত বিদেশি জাতের “বারি-১১” চেরি-টমেটো চাষ করছেন। এই চেরি-টমেটো রূপে ও গুণে অতুলনীয় এবং স্বাদে অনন্য। এই টমেটোর ভারে গাছগুলো মাটিতে নুয়ে পড়ছে। নতুন জাতের এই গ্রীষ্মকালীন টমেটোর চাষ করে তিনি অভাবনীয় সাফল্য পেয়েছেন।
