ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয় সফরকারী ইংল্যান্ডের। সিরিজের শেষ ম্যাচটি তাই দাঁড়িয়েছে শুধুই নিয়মরক্ষার। আর এমন ম্যাচেই আগামীকাল ধর্মশালায় মাঠে নামবে ভারত এবং ইংল্যান্ড। দুই দলের জন্য ম্যাচটা মূল্যহীন হলেও ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোর জন্য ম্যাচটা বিশেষ কিছু।
কেননা এই ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বের ৭৭তম ক্রিকেটার হিসেবে এই ম্যাচের মধ্যে দিয়ে ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটের নিজের ক্যারিয়ারের শততম ম্যাচে সাদা পোশাক গায়ে তুলবেন এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার। তাইতো নিজের ক্যারিয়ারের এমন মাইল ফলকের ম্যাচে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে এই ম্যাচে বুক ফুলিয়ে মাঠে নামার পাশাপাশি ভালো সময় কাটানোর চেষ্টা করবেন বলে জানান তিনি।
২০১২ সালে ১৭ মার্চ লর্ডে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকের ম্যাচের অভিষেক হয় জনি বেয়ারস্টোর। যদিও সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৬ রান করেন এই ইংলিশ ব্যাটার। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজের জাত চিনিয়েছেন বেয়ারস্টো। সাদা পোশাকের ক্রিকেটীয় ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৯টি টেস্ট ম্যাচ খেলে ১৭৬ ইনিংসে ব্যাট করে ৩৬.৪২ গড়ে তার ব্যাট থেকে আসে ৫ হাজার ৯৭৪ রান।
এছাড়াও টেস্ট ক্রিকেটে এই ব্যাটের ব্যাট থেকে আসে ১২টি সেঞ্চুরি এবং ২৬ হাফ সেঞ্চুরি। তবে ভারতের বিপক্ষে চলতি টেস্ট ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিল না বেয়ারস্টোর ব্যাট। সর্বশেষ চার ম্যাচে আট ইনিংস ব্যাট করে করেন ১৭০ রান। তবে নিজের ক্যারিয়ারের স্মরণীয় ম্যাচে ভালো কিছু করতে চান। যা তার কথাই স্পষ্ট। আগামীকালের ম্যাচ নিয়ে জনি বেয়ারস্টোর বলেন, ‘এই ম্যাচে বুক ফুলিয়ে মাঠে নামব আমি এবং মাঠে ভালো সময় কাটানোর চেষ্টা করব।’
সেই সঙ্গে নিজের টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে বেয়ারস্টো আরও যোগ করেন, ‘আমি গর্বিত। আপনি জানেন আমি কেমন, একজন আবেগপ্রবণ মানুষ, তাই টিস্যু প্রস্তুত করুণ।’ শুধু বেয়ারস্টো না ধর্মশালার এই টেস্ট দিয়ে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
