লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪৪

 ‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ এ স্লোগানে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফলদ বৃক্ষরোপণ পক্ষ-২০১৯ উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন—পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। মেলায় শায়েস্তানগর আদর্শ নার্সারি, জনপ্রিয় নার্সারি, সবুজ নার্সারিসহ অর্ধশতাধিক স্টল অংশ নেয়।