চুনতিতে মাতৃসদন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি বাজার এলাকায় ১০ শয্যাবিশিষ্ট চুনতি মাতৃসদন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম, পিএসসি। লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক উখ্যে উইং ববি প্রমুখ।