চট্টগ্রাম রেল স্টেশনে তূর্ণা নিশীথা ট্রেন থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ৮৭৫ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির নাম রিপন ওরফে রিমন (৩০)। গত বুধবার দিবাগত মধ্য রাতে তাকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ জানায়, তূর্ণা নিশীতায় টিকিট ছাড়া উঠেন ওই ব্যক্তি। জুয়েল নামে অপর এক ব্যক্তি ইয়াবাগুলো তার মাধ্যমে কিশোরগঞ্জে পাঠাচ্ছিল। বিনিময়ে তাকে ৫ হাজার টাকা দেয়ার কথা ছিল। আটক রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
