ঢাকা ওয়াসার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির এজিএম অনুষ্ঠিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

ঢাকা ওয়াসার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শেখ হাসান বখশ। ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আলতাফ হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন সমিতির সদস্য দেওয়ান আবদুস ছোবহান, মো. সফিকুর রহমান, সৈয়দ কামরুল আহসান, মো. বজলুর রহমান, গোলাম মোস্তফা, খন্দকার নজরুল ইসলাম প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি