কোহলিকে টপকে গেলেন জয়সওয়াল 

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৯:১২

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। চলমান ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের পসরা সাজিয়ে একের পর এক বড় ইনিংস খেলেছেন তরুণ এই ব্যাটার। পঞ্চম টেস্ট খেলতে নেমে নতুন কীর্তি গড়েছেন তিনি। এক সিরিজে রান সংখ্যায় টপকে গেছেন স্বদেশী তারকা ব্যাটার বিরাট কোহলিকে।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে ৬৫৫ রান করেছিলেন কোহলি। চার টেস্টেই সেই রান করেছিলেন জয়সওয়াল। ধর্মশালা টেস্টে আজ (বৃহস্পতিবার) ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই টপকে যান কোহলিকে। জয়সাওয়ালের সামনে এখন শুধু আরেক স্বদেশী কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে ৫৭ রান করে আউট হয়েছেন জয়সওয়াল। এর মধ্য দিয়ে এক সিরিজে ৭১২ রান করে ফেলেছেন। দ্বিতীয় ইনিংসেই সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৭৭৪ রান করেছিলেন তিনি। আর ৬৩ রান করলেই জয়সওয়াল ছাড়িয়ে যাবেন গাভাস্কারকে।   

ইত্তেফাক/জেডএইচ