তালায় কিশোর ভ্যানচালক শাহীনকে হত্যা চেষ্টা মামলায় আরো তিনি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে যশোরের কেশবপুর উপজেলার সরফাবাদ ও বাজিতপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো জাহাঙ্গীর আলম, নরিম মোড়ল ও আজগর হোসেন।
সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রেসব্রিফিংয়ে জানান, শাহিনকে গুরুতর আহত করে ভ্যান ছিনিয়ে নেওয়ার প্রধান হোতা নাঈমুলকে সোমবার গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার সে আদালতে জবানবন্দিতে গ্রেফতার ঐ তিন আসামির বিষয়ে গুরুত্বপর্ণ তথ্য দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ঐ তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ মামলার অভিযোগপত্র এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিল হবে বলেও জানান পুলিশ সুপার। গত ২৮ জুন দুপুরে যশোরের কেশবপুরের মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে শাহীনের ভ্যানে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। কথিত যাত্রীরা শাহীনের মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
