প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আট শিক্ষক কারাগারে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৪৯

নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সাথে জড়িত থাকায় গ্রেফতারকৃত ৩২ জন শিক্ষকের মধ্যে আট শিক্ষককে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।

দুই দিনের রিমান্ড শেষে জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল হকের আদালতে আসামিদের হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরখাস্ত হওয়া আট শিক্ষক হলেন, মদনের খাগুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাকি আক্তার ও মদনের জঙ্গল টেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেবুন্নেছা ডলি। আটপাড়া উপজেলার তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্মৃতি খানম। কেন্দুয়া উপজেলার দিদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবর রহমান, নওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হাওয়া বেগম ও নিপা মোনালিসা, বলাইশিমুল বিদ্যালয়ের শিক্ষক মরিয়ম আক্তার ও কেন্দুয়া মডেল বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার।