ঝিনাইদহে গরু ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২১:৫০

কালীগঞ্জে হোসেন আলী (৬৫) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাবরা মাঠের একটি বাগানের আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু আলী জানান, বুধবার বিকালে গান্না যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর লাশ গাছে ঝুলতে দেখে তাদের খবর দেয়। যেখানে হোসেন আলীকে হত্যা করা হয়েছে তার পাশেই একটি ব্যাগে আম, ছাতা ও পায়ের জুতা পড়ে রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, আমগাছ থেকে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠাচ্ছি। হোসেন আলীর পা বাঁধা ও মুখের মধ্যে রুমাল গোঁজা ছিল। কি কারণে হত্যা করা হয়েছে তা পুলিশ তদন্ত করছে।