দেবীগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন বুধবার সমিতির অফিস ভবনে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে ২০৪ ভোট পেয়ে চেয়ার প্রতীক নিয়ে লুত্ফর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। আম প্রতীক নিয়ে মো. আকতার হোসেন নিউটন ২৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন ডাঃ আনোয়ারুল করিম আনু।
