আইএফআইসি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ৪২তম বার্ষিক সাধারণ সভা গতকাল বেইলি রোড অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় ২০১৮ সালে সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক এবং ১০ শতাংশ বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়। অতিরিক্ত বার্ষিক সাধারণ সভায় প্রতি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদিত হয়
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আশকোনা হজক্যাম্পে হজবুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে বুধবার এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের দরিদ্র ও মেধাবী আবাসিক শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষ্যে ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। প্রতি মাসে ৫০ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হবে
০০০০
বিশ্ব জুড়ে দর্শকদের কাছে বাংলাদেশি বিনোদনমূলক কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্ব জুড়ে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম জিফাইভ। ৩ জুলাই রাজধানীর এক হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে এক যৌথ সংবাদ সংম্মেলনে এ ঘোষণা দেয় প্ল্যাটফরমটি। জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ, জিফাইভ গ্লোবালের সিইও অমিত গোয়েনকা, রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন
