নাশকতার ৫ মামলায় বিএনপি নেতা হেলালের আগাম জামিন

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯:৩৭

নাশকতার পাঁচ মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। রোববার (১০ মার্চ) আত্মসমর্পণ করে আগাম জামিন চাইলে তাকে ছয় সপ্তাহের জামিন দেন বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। 

এসময় বিএনপি নেতা আজিজুল বারী হেলালের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মিঠুন রায় চৌধুরী। 

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলার ঘটনা ঘটে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দলটির নেতাকর্মীদের নামে নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। এর মধ্যে খুলনার রূপসা, দীঘলিয়া ও তেরখাদা থানার ৫ মামলায় হাইকোর্টে আগাম জামিন চান বিএনপি নেতা আজিজুল বারী হেলাল। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। 

ইত্তেফাক/ডিডি