মোহামেডানকে পেছনে ফেলল নোফেল

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:০১

নিজেদের হোম ভেন্যুতে টানা দ্বিতীয় জয় তুলে নিল নোফেল স্পোর্টিং ক্লাব। লিগে নোফেল স্পোর্টিং ক্লাবের এটি সতেরতম ম্যাচে চতুর্থ জয়।

ম্যাচের আঠারো মিনিটে প্রথম গোলের খাতা খোলেন গিনির স্ট্রাইকার ইসমাইল বাংগুরা। ২৪ এবং ৩৬ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক পুরা করেন। প্রথমার্ধে নোফেল স্পোর্টিং ক্লাব তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের ৫৪ মিনিটে টিম বিজেএমসির পক্ষে একটি গোল শোধ করেন উজবেকিস্তানের স্ট্রাইকার উটাবেক। তবে ৫৭ মিনিটে নোফেল স্পোর্টিং ক্লাবের আশরাফুল চতুর্থ গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় টিম বিজেএমসি। 

৭৩ মিনিটে ওটাবেক এবং অতিরিক্ত সময়ে এলিটা কিংসলে পেনাল্টিতে গোল করে বিজেএমসির পরাজয়ের ব্যবধান কমান মাত্র। এই জয়ের ফলে লীগ টেবিলে মোহামেডানকে পিছনে ফেলে নবম স্থানে পৌঁছে গেলো নোফেল স্পোর্টিং ক্লাব।