রাজধানীর উত্তরা এলাকার ১১ নং সেক্টরের কাঁচাবাজারের বেডিং মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার রাত দুইটার দিকে বাজারে আগুন লাগে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, রাত ২টার কিছু পরে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
রাত ২টা ৫০ মিনিটে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ তবে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছিল, তা এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।
