ওয়ানডে স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কা 

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৫:৪৪

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বুধবার (১৩ মার্চ) তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দু'দল। সিরিজ শুরুর একদিন আগেও স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কা।

বাংলাদেশ সফরে কেবল টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর আর কোন সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি লঙ্কানরা। এই ঘটনায় মঙ্গলবার (১২ মার্চ) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। তিনি বলেন, ‘সত্যি বলতে আমার কোন ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।'  

পুরো স্কোয়াডে সবার নাম না বললেও পরে জানালেন, চোট কাটিয়ে ফিরেছেন নিশানকা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন। এছাড়া আফগানদের বিপক্ষে খেলানো বোলিং আক্রমণের দিলশান মাধুশঙ্কা, প্রমোদ মাধুশান, আসিতা ফার্নান্দোদের ধরা রাখা হয়েছে এই সিরিজেও।

ইত্তেফাক/জেডএইচ