রাজধানী ঢাকার বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে বালুবাহী ট্রাক।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টয়োটা প্রিয়াস মডেলের একটি গাড়ি সিগনাল পার হওয়ার সময় ডানপাশ থেকে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটির ওপর উল্টে পড়ে। এতে প্রিয়াস গাড়িটির ছাদ দুমড়েমুচড়ে যায়। ভেতরে গাড়িচালক একাই ছিলেন। প্রায় একঘণ্টার চেষ্টায় গাড়ির দরজা কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, রেকারের মাধ্যমে ট্রাকটি উঠিয়ে সরানোর চেষ্টা করা হচ্ছে।
