নাটোরে ছাত্রীনিবাসে চুলা বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:২০

নাটোরে ছাত্রীনিবাসে কেরোসিনের চুলা বিস্ফোরণে অগ্নিদগ্ধ সানজিদার পর এবার মৃত্যু হয়েছে আরেক কলেজছাত্রী শামীমার। বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

শামীমার ভাই আকরাম হোসেন জানান, শামীমা ও সানজিদা দুই জনই ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিল। সানজিদা মারা যাওয়ার পর গতরাতে তার বোন শামীমাও মারা যায়।