খিলগাঁও পল্লীসংসদ এলাকায় অভিজাত রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় কয়েকটি রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালান রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, খিলগাঁও পল্লীসংসদ এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি বহুতল ভবনে নকশা না মেনে রেস্তোরাঁ তৈরি এবং ফায়ার সেফটির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া দেখো গেছে কয়েকটি ভবনের নকশায় আবাসিক থাকলে বাস্তবে কমার্শিয়াল হিসেবে ব্যবহার করছে। তাদের কাছ থেকে ১৫ দিন বন্ধ রাখার মুচলেখা নেয়া হয়। এসময়ের মধ্যে রেস্টুরেন্ট চালানোর জন্য রাজউকের নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সময় দেওয়া হয়েছে। যদি তারা প্রয়োজনী কাগজপত্র দেখাতে না পারে তাহলে রেস্টুরেন্ট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হবে।
রাজউকের এই অভিযান নিয়ে স্থানীয়রা বলছেন প্রভাবশালী কিছু ভবন মালিক আইনের তোয়াক্কা না করে আবাসিক ভবনে রেস্টুরেন্ট হিসেবে ভাড়া দিয়ে আসছে।
মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, সহকারী অথরাইজড অফিসার প্রকৌশলী সাবিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মোঃ ফিরোজ আলম, সুমন আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, মো: ইমরান শেখ, মোঃজিয়াউদ্দিন, মোঃ কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ অন্যরা।
