নরসিংদীতে ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:২১

নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে জখম করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় ব্যাংককর্মী আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার ইউনুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের জোনাল কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন মাঠকর্মী আবুল ফজল। এসময় নাগরিয়াকান্দি মহল্লার হাসেম মোল্লা বাড়ির মোড়ে পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তিনি ছিনতাইকারীদের পিছু নিলে আবারো তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।