গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:২৬

সম্প্রতি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুরেটরি কমিশন। গত পহেলা জুলাই থেকে কার্যকর হবে গ্যাসের বাড়তি দাম। এরই মধ্যে সমাজের বিভিন্ন স্তরে গ্যাসের এই বাড়তি দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তাদের দাবি অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে গ্যাসের দাম। এতে শিল্প ও পরিবহন খাতসহ বিভিন্ন পর্যায়ে পড়বে প্রভাব। বাড়বে জনদুর্ভোগ। তাই গ্যাসের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তারই অংশ হিসেবে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।