জবিতে ৭ দফা দাবিতে ভিসি ভবন অবরোধ

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:২৬

৭ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও উপাচার্য ভবন অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসের বিজ্ঞান ভবন চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে ভাস্কর্য চত্বর হয়ে কলা অনুষদ চত্বর হয়ে কাঁঠালতলা প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের কলাপসিপল গেট বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেয়। এতে ভিসি ভবন কার্যালয় ও প্রাশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। আন্দোলনের আহ্বায়ক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাইসুল ইসলাম নয়ন বলেন, অবিলম্বে ৭ দফা দাবি মেনে না নিলে সাধারণ শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে যাবে।