আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর প্রথম জানাজা হবে নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসায়। আজ শুক্রবার জুমার নামাজের পর প্রথম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় জানাজার পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
গোলাম আরিফ টিপুর মেয়ে ডানা নাজলী গণমাধ্যমকে জানান, মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে প্রথম জানাজার পর দ্বিতীয় জানাজা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তারপর নেওয়া হবে কমিউনিস্ট পার্টির অফিসে। এরপরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তাকে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
আজ সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান গোলাম আরিফ টিপু। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী গণমাধ্যমকে বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় টিপু সাহেব মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে তিনি মারা গেছেন।
