আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা গতকাল বৃহস্পতিবার বরিশাল ক্লাব মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা ছিলেন, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, হাফিজ মল্লিক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এমপি, গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ড. শাম্মী আহমেদ, গোলাম রাব্বানী চিনু ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম।
বিভাগীয় প্রতিনিধি সভায় আওয়ামী লীগের বিভাগের দলীয় সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।
