বারিধারায় ডিপ্লোমেটিক জোনের বহুতল ভবনে আগুন

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:৫৭

রাজধানীর বারিধারায় ডিপ্লোমেটিক জোনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৭ মার্চ) রাত ১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বারিধারা ডিপ্লোমেটিক জোনে ৫ তলা একটি ভবনের পঞ্চম তলায় আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন