প্রেমিকাকে বিয়ে করতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:৩৬

নরসিংদীর রায়পুরায় প্রেমিকাকে বিয়ে করতে স্ত্রী মরিয়ম আক্তারকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করেছে রাসেল মিয়া নামের এক ব্যক্তি। আটক রাসেল পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। রাসেল জানায়, সে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলে তার প্রেমিকা তাকে শর্ত দেয়, বিয়ে করতে হলে স্ত্রীকে ডিভোর্স কিংবা হত্যা করতে হবে। প্রেমিকার শর্ত রাখতে গিয়ে স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

জানা যায়, মরিয়ম আক্তার উপজেলার চরআড়ালিয়া গ্রামের মো. শাহ আলমের মেয়ে।  রাসেল মিয়া একই গ্রামের নয়ন মিয়ার ছেলে। তিন মাস আগে পারিবারিকভাবে রাসেলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই একই গ্রামের অন্য একটি মেয়ের সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে চরআড়ালিয়া এলাকার মেঘনা নদী থেকে মরিয়মের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরিয়মের লাশ সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।