জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সুনামগঞ্জে এতিম ও অসহায় শিশুদের নিয়ে ইফতার মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ।
রবিবার (১৭ মার্চ) জামেয়া আবু হুরায়রা (রা.) এতিমখানায় এতিম শিশুদের নিয়ে ইফতার করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেফু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট চান মিয়া, উপ প্রচার-সম্পাদক শুভ বনিক, সদস্য শাহারুল আলম আফজাল, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী প্রমুখ।
অন্যদিকে ছাত্রলীগের উদ্যোগে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে ২০০ শিক্ষর্থীদের মধ্যে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমেদ, আবু সাঈদ আপন, কাউসার আহমেদ, লায়েছ আহমেদ, শেখ অলি, সাংগঠনিক সম্পাদক অনিক দাস, উপ-দপ্তর সম্পাদক সাদেক আহমদ, সহ-সম্পাদক আতাহার ফিদা লাবিব প্রমুখ। ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমেদ জানান, প্রতিবছর বঙ্গবন্ধুর জন্মদিনে অসহায় শিশুদের পাশে থাকার চেষ্টা করে ছাত্রলীগ। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছি।
