গাজার আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৪:৩৩

গাজার মূল হাসপাতাল আল শিফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনারা। সোমবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিনিয়র হামাস সন্ত্রাসীরা এই হাসপাতাল ভবন ব্যবহার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।

গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা। গতবছরের নভেম্বরেও ইসরায়েল এই হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া ভবনটি ইসরায়েলি ট্যাংক ঘিরে রেখেছে।

ইসরায়েল বার বার অভিযোগ করে আসছে, হামাস হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো থেকে তাদের তৎপরতা চালিয়ে আসছে। কিন্তু হামাস বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু এবং  হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে।

ইত্তেফাক/এএইচপি