বান্দরবানে শিক্ষক সাসপেন্ড, প্রধান শিক্ষককে বদলি

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:৪৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হেনস্থার ছবি প্রকাশ হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুজিবুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও যৌন হেনস্থায় প্রশ্রয়দাতা শিক্ষকের বড়োভাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হককে অন্যত্র বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জেলা সমন্বয় সভা শেষে বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান।

শিক্ষা বিভাগ ও স্থানীয়রা জানায়, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল হক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে শ্রেণিকক্ষ এবং নির্জন এলাকায় অন্তরঙ্গ অবস্থায় ছবি ধারণ করে। প্রায় ৫ বছর পূর্বে তোলা আপত্তিকর ছবিগুলো সম্প্রতি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। আলোচনা-সমালোচনার ঝড় উঠে সর্বমহলে। ঘটনাটি শিক্ষা বিভাগের নজরে আসে এবং যৌন হেনস্থার বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল হককে সাময়িকভাবে বরখাস্ত এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্তের বড়োভাই হামিদুল হককে কক্সবাজারের ঈদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। ছবি প্রকাশ হওয়া ছাত্রী ছাড়া আরো কয়েকজন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে