আফগানিস্তানের সংগ্রহ ৪৫ ওভারে ২৫৫/৮

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ২২:৫৪

বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের জন্য ৩১২ রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। ছয় উইকেট হারিয়ে আড়াই শ’ রান পেরিয়েছে তারা। আফগান ব্যাটসম্যানদের পক্ষে ইকরাম আলিখি ৮৬ ও রহমত শাহ ৬২ রান করেন। সপ্তম উইকেটে এখন আসগর আফগান ও রশিদ খান ব্যাট করছেন। ৪৫ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ আট উইকেটে ২৫৫ রান। 

এর আগে আজ বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ক্যারিবীয় দলের ৩ ব্যাটসম্যান অর্ধশতকের দেখা পেলেও বরাবরের মতোই ব্যর্থ ক্রিস গেইল। ১৮ বলের মোকাবেলায় ৭ রান করেই দৌলত জাদরানের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে টি-২০ বিশেষজ্ঞকে। তার সঙ্গে ওপেনিংয়ে নামা অপর ব্যাটসম্যান এভিন লুইস ৫৮, ওয়ান ডাউন ব্যাটসম্যান শাই হোপ ৭৭ এবং নিকোলাস পুরান ৫৮ রান সংগ্রহ করেন। ওই তিন ফিফটিতে ভর করেই ৩০০ রানের মাইলফলক অতিক্রম করে ক্যারিবীয় দল।

তাদের ওই সংগ্রহে শিমরন হেটমেয়ারের ৩১ বলে ৩৯ এবং অধিনায়ক জেসন হোল্ডারের ৩৪ বলে ৪৫ রানের ইনিংসগুলোও দারুণ ভুমিকা রেখেছে। শেষ ওভারে ব্যাট করতে নেমে লোয়ার অর্ডার ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়েট ৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তানের হয়ে দৌলত জাদরান ৭৩ রানে ২ উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট সংগ্রহ করেছেন যথাক্রমে সাইদ সিরজাদ, মোহাম্মদ নবী ও রশিদ খান। উল্লেখ্য ১০ দলের অংশগ্রহনে টুর্নামেন্টের গ্রুপ পর্বে এ পর্যন্ত একটি মাত্র ম্যাচে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে হারিয়ে শুভ সুচনা করা ক্যারিবীয় দলটি আর কোন ম্যাচেই জয় পায়নি। অপরদিকে এখনো পর্যন্ত কোন ম্যাচেই জয়ের দেখা পায়নি আফগানিস্তান।

ইত্তেফাক/এমআর