কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মধু হাজী রিভারভিউ এলাকায় নকশা ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ৩ টি ভবনের আংশিক অপসারণ করা হয় এবং ৪ টি ভবনের মালিক নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
সোমবার (১৮ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউকের জোন-৫/২ এর আওতাধীন কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের মধু হাজী রিভারভিউ এলাকায় নকশা ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এই এলাকায় হাউজিং কার্যক্রম পরিচালনা করার জন্য রাজউক অনুমোদন গ্ৰহন বাধ্যতামূলক। নকশা বহির্ভূত বেশ কয়েকটি বহুতল ৩ টি ভবনের আংশিক অপসারণ করা হয়। এছাড়াও অনুমোদনহীন ০৪ টি ভবনের মালিক নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। রাজউকের অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ করবেন মর্মে মুচলেকা প্রদান নেওয়া হয়।
একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এবং ভবনের ব্যত্যয়কৃত অবৈধ অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলবেন মর্মে ভবন মালিকগণ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান নেওয়া হয়। অবৈধ সকল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তাছাড়া নির্মাণাধীন ভবনে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও নির্মাণ সামগ্রী রাস্তা দখল করে না রাখা জন্য জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল হক, অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার মোঃ ইসমাইল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক সজল মজুমদার, ইমারত পরিদর্শক শুভ সাহা, মোঃ রাজু আহামেদ, মোঃ সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারগণ উপস্থিত ছিলেন।
