ডর্প’র ‘জায়াপতি সম্মাননা’ প্রদান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

স্ব-স্ব ক্ষেত্রে প্রশংসনীয় যৌথ অবদানের জন্য বেসরকারি সংস্থা ডর্প শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরস্থ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ‘জায়াপতি সম্মাননা’ প্রদান করেছে। নিজেদের দারিদ্র্য বিমোচনে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত দুই জন মাকে কেন্দ্র করে এ বছর জায়াপতি সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জায়াপতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন। জায়াপতি সম্মাননা বিজয়ীরা হচ্ছেন- ‘বটমলাইনিং স্বপ্ন মা একের ভেতর সতের’-এ টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের মারিয়া বেগম ও রফিক খাঁ এবং মুজিবনগরের আনন্দবাস গ্রামের মোছা. সালমা খাতুন ও আতিয়ার রহমান। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সংগঠক ইলিয়াস কাঞ্চনকে ‘ডর্প ম্যান অব দ্যা ইয়ার-২০১৮, সড়ক ও জীবন’ সম্মাননা দেওয়া হয়।

ডর্প-এর চেয়ারম্যান মোঃ আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডর্প প্রতিষ্ঠাতা এএইচএম নোমান, ডর্প-এর নির্বাহী পরিষদ সদস্য অলক কুমার মজুমদার, কবি রোকেয়া ইসলাম প্রমুখ।