দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের।
মঙ্গলবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৯৮৩ জন। মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৯ হাজার ২১৯ জনের।
গত ২৪ ঘণ্টায় ৬০২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।
তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৪১৪ জন।
