উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনা চায়। তবে শত্রুতা ধরে রাখার বেলাতেও নাছোড়বান্দা। এটা তাদের দ্বিমুখী আচরণ ছাড়া আর কিছু নয়। পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার বিষয়ে সমপ্রতি দুই দেশ সম্মত হলেও ওয়াশিংটন ‘শত্রুতামূলক আচরণে নাছোড়’ হয়ে আছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের মতে, যুক্তরাষ্ট্র ‘নিষেধাজ্ঞার ঘোরে আচ্ছন্ন হয়ে আছে’। ওয়াশিংটন কোরীয় উপদ্বীপের ‘শান্তিপূর্ণ বাতাবরণকে নষ্ট করার’ চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে তারা। -বিবিসি
