টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। এরই মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক হয়ে গেলো রাজশাহীর এই ক্রিকেটারের। ক্লেমন ক্রিকেট একাডেমি থেকে আসা এই পেসারের যাত্রাটা মসৃণ ছিল না। মাঝপথে দলের রাডার থেকে ছিটকেও গিয়েছেন কয়েকবার।
তবে নানা চ্যালেঞ্জ পার করে অভিষেক হলো রানার। টাইগার অধিনায়ক শান্ত রানার হাতে ক্যাপ তুলে দেন। অন্যান্য ক্রিকেটাররাও হাততালি দিয়ে টেস্ট দলে স্বাগতম জানান তাকে।
শুরুতে রানাকে অভিনন্দন জানিয়ে শান্ত বলেন, 'অভিনন্দন তোমার হাত দিয়ে বাংলাদেশ অনেক ম্যাচ জিতবে এবং সামনে তুমি অনেক ভালো জায়গায় যাবে। এটা তোমার জন্য খুবই স্পেশাল একটা দিন বাংলাদেশের হয়ে খেলা আমি আশা করি তোমার পরিবার অনেক গর্বিত অনুভব করবে। শুভকামনা আজকের দিনটি এনজয় করো।'
নাহিদ রানা দেশের ইতিহাসের ১০৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন। কদিন আগেই বিপিএলে গতি দিয়ে ঝড় তুলেছিলেন। তারপরেই আলোচনায় ছিল তার নাম।
