রাজধানীর পল্লবী এলাকায় ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাং লিডার টান আকাশ ও গালকাটা রাব্বিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শুক্রবার (২২ মার্চ) রাতে নরসিংদী ও গাজীপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব-৪।
তবে বাকি আসামিদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
