মাদারীপুরে রেটিং ব্লিজ দাবা টুর্নামেন্টের উদ্ধোধন ও পুরস্কার বিতরণ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:১৪

মাদারীপুর চেস প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে রেটিং ব্লিজ দাবা টুর্নামেন্টের উদ্ধোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসন দাবা একাডেমিতে ফিদে রেটিং ব্লিজ দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে দাবা টুর্নামেন্টের উদ্ধোধন ও পুরস্কার বিতরণ করেন মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব। আরবিটরের দায়িত্ব পালন করেন ইকবাল হোসেন বাবু। 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সামিউল আসরাফ। দ্বিতীয় অর্ঘ রায় ও তৃতীয় মাসুম শরীফ। টুর্নামেন্টে ২০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। ৯ রাউন্ডে সুইস লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলাসহ অন্যান্য জেলার দাবাড়ুরা উক্ত প্রতিযোগিতায় ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

ইত্তেফাক/পিও