নারী ক্রিকেট

একশোর আগেই শেষ বাংলাদেশ  

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৫২

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আরও একবার ব্যর্থ টাইগ্রেস ব্যাটিং লাইন। অস্ট্রেলিয়া মেয়েদের ঘূর্ণি তিন অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি বাংলার মেয়েরা। মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

রোববার (২৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। টপ অর্ডারের প্রথম চার ব্যাটারের কেউ দুই অঙ্কের দেখা পাননি।

দলীয় ৬১ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। ফাহিমা খাতুন ১৯ বলে ১১ ও রিতু মনি ২৪ বলে ১০ রান করেন। শেষ জুটিতে নাহিদার সঙ্গী হন মারুফা, দুজনে ২০ রানের জুটি গড়েন।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ২২ রান করেন নাহিদা। শেষ পর্যন্ত ৪৪ ওভার ১ বলে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে সোফি মোলিনাক্স নেন ৩টি উইকেট।    

ইত্তেফাক/জেডএইচ