উপজেলা পরিষদের ভোট

প্রার্থী মনোনয়ন কে দেবেন তা জানাতে দলগুলোকে ইসির চিঠি

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৪:৩০

আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ১৫২ উপজেলা নির্বাচনে ভোটে দলগুলোর প্রার্থী কে মনোনয়ন দেবেন, তার নাম ও স্বাক্ষর জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। ইসি জানায়, তপশিল ঘোষণার সাত দিনের মধ্য জানাতে হবে। সেই অনুযায়ী আগামী ২৮ মার্চের মধ্য জানাতে হবে।

আগামী ৮ মে বিভিন্ন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৫-এর উপবিধি (৩)(গ)(ইইই) অনুযায়ী চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাহাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকাসংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণকে পাঠানোর জন্য এবং একই সঙ্গে উক্ত পত্রের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠনোর জন্য বলা হয়েছে।

আগামী ৮ মে দেশের ১৫২টি উপজেলায় প্রথম ধাপের নির্বাচন হবে।

ইত্তেফাক/এমএএম