প্রথম আঘাত হানলেন সাইফুদ্দিন

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৯:১৩

দলীয় ২৩ রানের মাথায় পাকিস্তানের প্রথম উইকেটের পতন হয়েছে। ফখর জামানকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ব্যক্তিগত ১৩ রানে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন এই উদ্বোধনী ব্যাটসম্যান। ইমাম উল হকের সঙ্গে যোগ দিয়েছেন বাবর আজম। ৮ ওভার শেষে তাদের সংগ্রহ ২৮/১।

এর আগে আজ শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। প্রায় অসম্ভব এক সমীকরণে নিউজিল্যান্ডকে পেছনে ফেলার সুযোগ পাকিস্তানের সামনে থাকলেও কোনো আশা নেই বাংলাদেশের। এই ম্যাচটি মূলত পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থাকার লড়াই।


আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে মাশরাফির দল। আজ পাকিস্তানকে হারালেও এই বিশ্বকাপে আর সামনের দিকে যাওয়ার সুযোগ নেই টাইগারদের।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের সূচনা করলেও পরের দিকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ইংল্যান্ড জিতে যাওয়ায় আজ বাংলাদেশকে হারালেও পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ লন্ডনে বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তাই লর্ডসে বাংলাদেশ-পাকিস্তানের শেষ ম্যাচটি নির্বিঘ্নেই উপভোগ করতে পারবে দর্শকরা।

ইত্তেফাক/ইউবি