বাংলা-দ্বিতীয়পত্র
মো. শহীদুর রহমান,সহকারী শিক্ষক
বারাজান এসসি উচ্চ বিদ্যালয়
লালমনিরহাট।
গত বৃহস্পতিবার প্রকাশিত প্রশ্নের উত্তরসহ
১১। ভাষার কোন্ রূপটি ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক) চলিত খ) সাধু
গ) আঞ্চলিক ঘ) প্রাকৃত
১২। কোন্ ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়?
ক) কথ্যরীতি খ) লেখ্যরীতি
গ) চলিতরীতি ঘ) সাধুরীতি
১৩। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক) কথ্যভাষা খ) উপভাষা
গ) সাধুভাষা ঘ) চলিতভাষা
১৪। নিচের কোনটি মিশ্র শব্দ?
ক) নামায-রোযা খ) চা-চিনি
গ) হাট-বাজার ঘ) কেতাব-কলম
১৫। ‘খ্রিস্টাব্দ’ কোন্ জাতীয় মিশ্র শব্দ?
ক) ইংরেজি + তত্সম
খ) ইংরেজি + ফারসি
গ) ইংরেজি + বাংলা
ঘ) ইংরেজি + আরবি
১৬। ‘সচিব’ কোন্ ধরণের শব্দ?
ক) মিশ্র খ) তত্সম
গ) তদ্ভব ঘ) পারিভাষিক
১৭। চাকর, চাকু, তোপ, দারোগা এগুলো কোন্ ভাষার শব্দ?
ক) ওলন্দাজ খ) তুর্কি
গ) ফরাসি ঘ) গুজরাটি
১৮। নিচের কোনটি তামিল ভাষার শব্দ?
ক) পেট খ) কুলা গ) চুলা ঘ) কুড়ি
১৯। কোল ভাষার শব্দ কোনটি?
ক) পেট খ) কুলা গ) চুলা ঘ) কুড়ি
২০। ‘লুঙ্গি’ কোন্ ভাষার শব্দ?
ক) বাংলা খ) তুর্কি
গ) বার্মিজ ঘ) জাপানি
২১। বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক) পদক্রম খ) পদাশ্রিত নির্দেশক
গ) প্রাতিপদিক ঘ) পারিভাষিক
২২। মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে কী বলে?
ক) যৌগিক শব্দ খ) সাধিত শব্দ
গ) যোগরূঢ় শব্দ ঘ) মিশ্র শব্দ
২৩। সাধিত শব্দ কয় প্রকার?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
২৪। নিচের কোনটি সাধিত শব্দ?
ক) হাত খ) কলম
গ) বই ঘ) দম্পতি
২৫। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে কী বলে?
ক) উপসর্গ খ) অনুসর্গ
গ) প্রকৃতি ঘ) প্রত্যয়
উত্তর:১। ক, ২। ঘ, ৩। খ, ৪। গ, ৫। ক, ৬। খ, ৭। গ, ৮। ঘ, ৯। ক, ১০। গ, ১১। খ, ১২। ঘ, ১৩। খ, ১৪। গ, ১৫। ক, ১৬। ঘ, ১৭। খ, ১৮। ক, ১৯। ঘ, ২০। গ, ২১। ক, ২২। খ, ২৩। ক, ২৪। ঘ, ২৫। গ
