নীতিকথা

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৯:৪৬

আবেদীন জনী

 

এই জীবনে যা করেছ

সব কাজই খুব খাঁটি

একটি মাত্র মন্দ কাজে

সব অবদান মাটি।

 

মন্দ কাজের জন্য তুমি

সবার চোখে বাজে

সব অপবাদ মুছতে পারে

একটি ভালো কাজে!

 

অন্ধকারের গলি থেকে

আলোয় ফিরে এলে

এই সমাজে অনেক অনেক

ভালোবাসা মেলে।

আত্মার কার্য আত্মীয়তা করা, ইহা হইতেই সৌন্দর্য সৃষ্টি হয়

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

সুন্দর মুখের জয় সর্বত্র

—রানি এলিজাবেথ

 

সৌন্দর্য প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সবাই তা দেখতে পায় না

—কনফুসিয়াস

 

সৌন্দর্য ক্ষণস্থায়ী

—সক্রেটিস