ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ও ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে।
